• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৪৫
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৪৫

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্যানেলের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন।
আহমেদ ফেরদৌস মানিক সভাপতি এবং হাছান মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৩, দিবাগত রাত ১২টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক বছর মেয়াদী এ কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একে এম হুমায়ুন কবির।
এ কে এম হুমায়ুন কবির বলেন, জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে আহমেদ ফেরদৌস মানিক ১২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে হাছান মাহমুদ ২০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন।
জেলা আইনজীবী সমিতির ৩৪৩ জন ভোটারের মধ্যে নির্বাচনে ৩৩৫ জন ভোট দিয়েছেন বলে জানান নির্বাচন কমিশনার হুমায়ুন।