• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডিউ এর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা আলমগীর-এর শোকবার্তা

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১২
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১২

ডিউ এর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা আলমগীর-এর শোকবার্তা

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ভাতিজা এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মোঃ মাহবুব আল আমিন ডিউ গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টায় রাজধানীর সোবহানবাগস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। মোঃ মাহবুব আল আমিন ডিউ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মোঃ মাহবুব আল আমিন ডিউ এর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি ছিলেন সৎ, উদার ও কর্মনিষ্ঠ মানুষ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং গভীর শোকে কাতর পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মোঃ মাহবুব আল আমিন ডিউ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।