• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ফেরিওয়ালা অপহরণের সূত্র ধরে টর্চার সেলের সন্ধান

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:২৩
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:২৩

ফেরিওয়ালা অপহরণের সূত্র ধরে টর্চার সেলের সন্ধান

রাজশাহীতে একজন ফেরিওয়ালাকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের সূত্র ধরে অপহরণকারী চক্রের একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।