• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

আগামীকাল মঙ্গলবার প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ

প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৫
আপডেট: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৫

আগামীকাল মঙ্গলবার প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ

আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ বছর ট্যালন্টেপুল বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। আগে যা ছিল ২২ হাজার। সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন, যা আগে ছিল ৩৩ হাজার। এবার মোট ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেওয়া হচ্ছে। ৮ম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে।

উপজেলা ও থানা পর্যায়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যার অনুপাতে কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুলে বৃত্তি বণ্টন করা হয়। ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ভিত্তিতে সাধারণ বৃত্তি বণ্টন করা হয়।

এ বছর সাধারণ গ্রেডে বৃত্তির ক্ষেত্রে আট হাজার ১৪৫টি ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ডের প্রতিটিতে ছয়জন (তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী) করে মোট ৪৮ হাজার ৮৭০ জনকে বৃত্তি দেওয়া হবে। অবশিষ্ট ৬৩০টি বৃত্তি থেকে প্রতিটি উপজেলা ও থানায় একটি করে মোট ৫১৩টি সাধারণ বৃত্তি দেওয়া হবে।

ফল জানা যাবে যেভাবে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে। স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয়েও ফল পাওয়া যাবে।

এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

DPEThana/Upazila Code No.Roll Number-Year and Send to 16222