• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

চীনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র কিনছে জাপান

প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫৭
আপডেট: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫৭

চীনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র কিনছে জাপান

যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার এ তথ্য জানিয়ে বলেন, চীনসহ অন্যান্য দেশের হুমকির বিষয়টি মাথায় রেখে দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে।