• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩৮
আপডেট: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩৮

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার সকাল আটটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এই সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর  ঢাকায় আর্জেন্টিনার মিশন উদ্বোধন করার কথা রয়েছে। ৪৫ বছরের বিরতি শেষে আজ  বিকেলে রাজধানীর বনানীতে এই মিশন উদ্বোধন হওয়ার কথা।