• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন

প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:০৪
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:০৪

966632587 22

আফজাল হোসেনকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার অভিনন্দন

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নব অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেত্রী তাহসিনা রুশদির লুনা।

এক প্রেস বার্তায় সাবেক ছাত্রনেত্রী এবং বিএনপির নিখোঁজ সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদির লুনা আফজাল হোসেনের পাশাপাশি কমিটির অন্যান্য সকল নেতৃবৃন্দকেও অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় যুবদলের নতুন কমিটির নেতৃত্বে সারাদেশে জাতীয়তাবাদী যুবদল আওয়ামী দুঃশাসন বিরোধী ও সরকার পতনআন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে আর এর ফলশ্রুতিতে জননেতা এম ইলিয়াস আলী সহ সারাদেশে গুমকৃত সকল নেতাকর্মীকেফিরে পাবার আন্দোলন আরো জোরদার হবেl

উল্লেখ্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য আফজাল হোসেন স্কুল জীবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলেররাজনীতি শুরু করে বিশ্বনাথ থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য,থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক,সিলেট জেলাছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য,জেলা জাসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক সহ পরবর্তীতে বৃটেনে এসে যুক্তরাজ্য যুবদলেরদুইবারের আহবায়ক কমিটির সদস্য,যুগ্ম সম্পাদক ও পরবর্তীতে সাধারণ সম্পাদকের বর্তমান দায়িত্বে আছেন।

পাশাপাশি জননেতা এম ইলিয়াস আলী গুমের পর তিনি ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ ইউকের সদস্য সচিব ও যুক্তরাজ্যবিএনপির কমিটিতে সাবেক সহ যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে এবং দেশে থাকাকালীন সময়ে অনেকবার কারাবরণকরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ওসাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নার আশীর্বাদপুস্ট হয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হোন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com