• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

কাউন্সিলার তফজ্জুল হোসেনের মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোক

প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩ ১:৪৮
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩ ১:৪৮

কাউন্সিলার তফজ্জুল হোসেনের মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোক

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য, সাসেক্স বিএনপির সভাপতি এবং মিড সাসেক্স ডিস্ট্রিক্ট কাউন্সিল ও বারজেস হিল কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার তফজ্জুল হোসেনের মমতাময়ী মাতার মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে যুক্তরাজ্য বিএনপি।

আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘’কাউন্সিলার তফজ্জুল হোসেনের মাতার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত।‘’

শোকবার্তায় নেতৃদয়, মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।