২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’ অবশেষে একটি বড় ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অক্ষয়ের ‘ভুল ভুলাইয়া’র দুর্দান্ত সাফল্য ও দর্শক চাহিদার ফলে দীর্ঘ ১৫ বছর পর ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পায়। এতে অক্ষয়ের পরিবর্তে অভিনয় করেছিলেন হালের সেনসেশান কার্তিক আরিয়ান। এটিও বছরের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বক্স অফিসে ঝড় তোলে। এবার ‘ভুল ভুলাইয়া ৩’ আনার ঘোষণা দিলেন কার্তিক আরিয়ান। তৃতীয় কিস্তিতেও কার্তিকই থাকছেন প্রধান ভূমিকায়।

