• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যুবদলের সাবেক সভাপতি নীরব আটক!

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৫:৪৮
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৫:৪৮

যুবদলের সাবেক সভাপতি নীরব আটক!

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মী। তারা জানান, শনিবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে এ বিষেয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

বিএনপির নেতা-কর্মীরা জানান, দলের ঘোষিত পদযাত্রা কর্মসুচির প্রস্তুতিকালে নীরবকে গ্রেপ্তার করা হয়। বেলা সোয়া তিন টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয় তাকে।

যুবদল নেতা আমিনুল ইসলাম বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে সাইফুল আলম নীরব ভাইকে তুলে নিয়ে যায় পুলিশ। তাকে এমন ভাবে গ্রেপ্তারের জন্য নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এদিকে নীরবকে গ্রেপ্তারের প্রতিবাদে তেজগাঁও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

জানতে চাইলে তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক‌ বলেছেন, ‘আমাদের এলাকার তেজগাঁও থানা পুলিশ এক নেতাকে গ্রেপ্তার করেছে। তবে বিষয়টি পরিষ্কার করে এখন জানাতে পারিনি। এই বিষয়ে পরে বলা যাবে। পরে ফোন দেন।’

জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটিরত কর্মকর্তা নাম প্রকাশ্যে অনিচ্ছুক বলেন, ‘এমন কেউ আমাদের থানায় নাই আমাদের উপরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।’