• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

শান্তিতে নোবেল বিজয়ী অ্যালেসের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:২৪
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:২৪

শান্তিতে নোবেল বিজয়ী অ্যালেসের ১০ বছরের কারাদণ্ড

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলারুশের আদালত। দেশটির একজন শীর্ষ মানবাধিকারকর্মী তিনি। মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে অ্যালেস বিলিয়াতস্কির বয়স ৬০ বছর।

আল জাজিরা জানিয়েছে, গত বছর বিয়ালিয়াৎস্কির সঙ্গে যৌথভাবে শান্তি পুরস্কার পেয়েছিল রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস।