• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

হাসপাতালে সোনিয়া গান্ধী

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:২৯
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:২৯

হাসপাতালে সোনিয়া গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) ব্রঙ্কাইটিস নামক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। খবর এনডিটিভির।