• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

পাকিস্তানকে আরো ঋণ সহায়তা দিচ্ছে চীন

প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৮:০৮
আপডেট: রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৮:০৮

পাকিস্তানকে আরো ঋণ সহায়তা দিচ্ছে চীন

অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত পাকিস্তানের জন্য নতুন করে ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি)। শুক্রবার তারা এই ঋণের অনুমোদন দেয় বলে জানা গেছে। তাদের এই ঋণ দক্ষিণ এশিয়ার দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে বলে জানান পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার।