• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল ২ হাজারের বেশি ঘর

প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৬:৫৪
আপডেট: রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৬:৫৪

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল ২ হাজারের বেশি ঘর

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সহস্রাধিক ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। নিহতের এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনেককে নিখোঁজ দাবি করছে পরিবারের সদস্যরা।’