• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

দলে মুস্তাফিজের ভূমিকা নিয়ে প্রশ্ন, যা বললেন হেরাথ

প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৯:৪২
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ৯:৪২

দলে মুস্তাফিজের ভূমিকা নিয়ে প্রশ্ন, যা বললেন হেরাথ

জাতীয় দলে অভিষেকের পর অল্প সময়ে বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা হয়ে ওঠেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন সাফল্যের সঙ্গেই দায়িত্ব পালন করেন তিনি। তবে বেশ কিছুদিন হলো ফর্মহীনতায় ভুগছেন বাঁহাতি পেসার। যে কারণে দলে তার জায়গা নিয়েও উঠছে প্রশ্ন। তবে তার বোলিং নিয়ে দুর্ভাবনার কিছু দেখেন না রঙ্গনা হেরাথ। বরং দলের জন্য সবচেয়ে কঠিন কাজটি করা মুস্তাফিজকে নিয়ে সন্তুষ্টির কথাই বললেন বাংলাদেশের স্পিন কোচ।