‘হোম অব গলফ’ কুর্মিটোলায় আগামীকাল শুরু হচ্ছে বিশ্বের ১০টি দেশের অংশগ্রহণে ‘ওরিয়ন গ্রুপ ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’। বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের তারকা অ্যামেচার গলফাররা খেলবেন অ্যামেচারদের এই র্যাঙ্কিং টুর্নামেন্টে। এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। চার দিনের টুর্নামেন্ট শেষ হয়ে ১১ মার্চ।

