• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

চাঁপাইনবাবগঞ্জে মা ও মেয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ড-৩

প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ১০:২৬
আপডেট: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ১০:২৬

চাঁপাইনবাবগঞ্জে মা ও মেয়ে হত্যা মামলায় মৃত্যুদন্ড-৩

চাঁপাইনবাবগঞ্জে ১১ বছর আগের মা-মেয়ে হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম দুইজন আসমীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অপর একজন পলাতক রয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ান কবির ও মাহবুব আলম।