• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৪:৫০
আপডেট: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৪:৫০

নারায়ণগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।
মিছিলটি চাষাঢ়া কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এতে বক্তব্য দিতে গিয়ে রনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবির করেন।
তিনি বলেন, একজন মুন্নাকে বন্দি করে আন্দোলন থামানো যাবে না। এখন ঘরে ঘরে মুন্নারা প্রতিবাদের ঝড় তুলবে। আমরা মানুষের ভোটাধিকার রক্ষায় রাজপথে আন্দোলন-সংগ্রাম করছি। অবিলম্বে নেতাদের মুক্তি দিতে হবে।
এ সময় জেলা যুবদল, বিভিন্ন থানা ও পৌরসভা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।