• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দণ্ড শেষ হয়নি, মানবিক কারণে খালেদা জেলের বাইরে

প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৬:৫০
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৬:৫০

দণ্ড শেষ হয়নি, মানবিক কারণে খালেদা জেলের বাইরে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন, তার দণ্ড শেষ হয়নি। তার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে।

তিনি আজ শুক্রবার (১০ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়শনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।