• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ভারতীয় শিক্ষাগত ডিগ্রির স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ১০:৫৮
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ১০:৫৮

ভারতীয় শিক্ষাগত ডিগ্রির স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাপ্ত ডিগ্রিকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। ভারতীয় ডিগ্রি দেখিয়েই ভর্তি হওয়া যাবে অস্ট্রেলীয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে, পাওয়া যাবে চাকরিও। একইভাবে অস্ট্রেলিয়ায় পাওয়া ডিগ্রিকে কাজে লাগানো যাবে ভারতের মাটিতে।

চার দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ। এই সফরে এসেই তিনি জানিয়েছেন, “অস্ট্রেলিয়া-ভারত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতির বিষয়ে সমঝোতা চুক্তি সইয়ের কাজ চূড়ান্ত করেছে দুই দেশের সরকার।