• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মহিউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ১১:০৭
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ১১:০৭

মহিউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। কোভিড-১৯ মহামারীর সময় সরকারি চুক্তি করার সময় তিনি দুর্নীতি করেছেন বলে অভিযোগে বলা হয়।


মহিউদ্দিন ২০২০ সালের মার্চ থেকে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় দেশটিতে করোনার মহামারী ভয়াবহভাবে বিস্তার লাভ করে।

আজ শুক্রবার কুয়ালামপুরের একটি আদালতে হাজির করা হলে মহিউদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি ইতোপূর্বে বলেছিলেন যে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত হচ্ছে।