• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির মানববন্ধনেও পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৯:১১
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৯:১১

বিএনপির মানববন্ধনেও পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের

ইউনিয়ন থেকে থানা, জেলা ও মহানগর হয়ে রাজধানীতে কয়েক ধাপে ‘পদযাত্রা’ কর্মসূচির পর এবার রাস্তায় মানববন্ধনে দাঁড়াবে বিএনপি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে দলটি আজ শনিবার সারা দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগরে এই মানববন্ধন করবে। রাজধানীর দক্ষিণে যাত্রাবাড়ী থেকে শুরু করে উত্তরে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

এদিকে যথারীতি আজকেও ঢাকায় এবং জেলা পর্যায়ে বিএনপির পাল্টা ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ ও যুবলীগ। ঢাকায় দুটি সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ। আর ঢাকার বাইরে যুবলীগ সারা দেশেই জেলা পর্যায়ে আজ শনিবার শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।