• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি ক্ষমতায় থাকা মানে অত্যাচার লুটপাট

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৬:৪২
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৬:৪২

বিএনপি ক্ষমতায় থাকা মানে অত্যাচার লুটপাট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকা মানে অত্যাচার ও লুটপাট। খালেদা জিয়া এতিমের আত্মসাৎ করেছেন। তার দুই ছেলের দুর্নীতির খবর আমেরিকার গোয়েন্দারা বের করেছে। তারেক রহমান গ্রেনেড হামলায় দণ্ডিত।

শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় এক জনসভায় এসব কথা বলেন। এর আগে দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ গেলেন। তিনি ময়মনসিংহ বিভাগ ও জেলার ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।