• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীর মিরপুরে জামায়াতের গোপন বৈঠক থেকে নেতাকর্মী আটক

প্রকাশ: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ১২:১৬
আপডেট: রবিবার, ১২ মার্চ, ২০২৩ ১২:১৬

রাজধানীর মিরপুরে জামায়াতের গোপন বৈঠক থেকে নেতাকর্মী আটক

রাজধানীর মিরপুর এলাকায় গ্লাসি চাইনিজ কনভেনশন সেন্টারে জামায়াতের নেতাকর্মীদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। ওই সময় বেশ কয়েকজন জামায়াতের নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে।

আজ শ‌নিবার রাতে মিরপুর-১ নম্বর এলাকায় ক্যাপিটাল মার্কেটের ওই কনভেনশন সেন্টারে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে অ‌ভিযান চালায় পু‌লিশ।

দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের বৈঠকের বিষয়ে জানতে পারি। পরে রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। অভিযান এখনো চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।