• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কর্নেল অলির জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৯:৩৬
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৯:৩৬

কর্নেল অলির জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১৩ মার্চ) এক ই-মেইল বার্তায় মোদি তাকে এ শুভেচ্ছা জানান। এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক- নরেন্দ্র মোদি।’

১৯৩৯ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন কর্নেল অলি আহমদ। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। তার বাবার নাম আমানত ছাফা এবং মায়ের নাম বদরুননেছা।