• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পাহড়ের ঘটনা বিচ্ছিন্ন; সাম্প্রতিক বিস্ফোরণ নাশকতা নয়: আইজিপি

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৪:১৯
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ৪:১৯

পাহড়ের ঘটনা বিচ্ছিন্ন; সাম্প্রতিক বিস্ফোরণ নাশকতা নয়: আইজিপি

পাহাড়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সেখানে এখন যেসব ঘটনা ঘটছে তা বিচ্ছিন্ন ঘটনা। এই বিষয়ে আইএসপিআর বক্তব্য দেবে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি আরও বলেন, সম্প্রতি পাহাড়ে জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায়। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছি এবং এখনো সফলভাবে অভিযান পরিচালিত হচ্ছে।

প্রশ্নের জবাবে বাংলাদেশ পুলিশ প্রধান বলেন, সিদ্দিকবাজার ও সায়েন্সল্যাবের যে ঘটনা এতে নাশকতার কোনো কিছু পাইনি।