দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিছু বিরোধী দল মিথ্যার ধুয়া তুলে ঝামেলা তৈরির চেষ্টা করছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। হয়তো সাময়িক কিছু একটা সমস্যার সৃষ্টি করতে পারে। যে দল বেশি লাফায় সে দলের দুই নেতাই সাজাপ্রাপ্ত আসামি।

