• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সিরিজ জয় করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিনন্দন বার্তা

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ১:০৩
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ১:০৩

সিরিজ জয় করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিনন্দন বার্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (১২ মার্চ) এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয় করে ইতিহাস গড়ায় দেশবাসীর মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিটি নেতা-কর্মী আনন্দিত।

তিনি বলেন, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেটের শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের এ জয়ে আমি দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট টিমের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক আমি সে প্রত্যাশা করছি।