• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

নিন্দার মুখে ‘কাঁচা বাদাম’ গানের মডেল অঞ্জলি

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ১০:০১
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ১০:০১

96625874 11

নিন্দার মুখে ‘কাঁচা বাদাম’ গানের মডেল অঞ্জলি

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানে নেচে রিল করে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি। এরপর থেকে নিয়মিত রিল করছিলেন তিনি। নেটিজেনরা লুফেও নিচ্ছিলেন সেসব। এবার বাঁধল বিপত্তি। স্বল্প পোশাকে সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরায় নিন্দার শিকার হলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই রিলে দেখা গেছে, সাদা টপ ও কালো মিনি স্কার্টে সেজেছিলেন অঞ্জলি। তার পায়ে ছিল চামড়ার বুট। তাতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। এক নেটিজেন লিখেছেন, ‘সবই ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে আসার আগে জামা-কাপড় পরতে হবে তো! না পরেই চলে এলেন?’ তবে অনুরাগীদের দাবি মেনেই নাকি রিল বানিয়েছেন তিনি, রিলের নিচে লিখেছেন ‘অন ডিমান্ড।’ অর্থাৎ, অনুরাগীরাই নাকি তাকে এই রূপে দেখতে চেয়েছেন। তারপরও সমালোচনার মুখে পড়তে হলো সামাজিক মাধ্যমের তারকাকে। রিল দেখে অনেকেই লিখেছেন, ‘ইশ্! কী খারাপ!’ তবে নিন্দার পাশাপাশি কিছু অনুরাগীর প্রশংসাও কুড়িয়েছেন অঞ্জলি।

পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়া ভারতীয় অভিনেত্রীদের জন্য নতুন কিছু নয়। উরফি জাভেদকে তো নিয়মিত এসব সামলাতে হয়। তালিকায় রয়েছেন দিশা পাটনিও। এবার নাম উঠল অঞ্জলির।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com