• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

সাইক্লোন ফ্রেডির আঘাত, মালাউইতে নিহত ৯৯

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ৯:৫৭
আপডেট: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ৯:৫৭

সাইক্লোন ফ্রেডির আঘাত, মালাউইতে নিহত ৯৯

পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে কমপক্ষে ৯৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ মার্চ) দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে ও এর জেরে ৯৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মালাউইর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বা।

কালেম্বার মতে, মালাউইয়ের বাণিজ্যিক রাজধানী ব্লানটায়ারে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর সিএনএনের।