• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

পেঁয়াজ আমদানি বন্ধ, নাগালের বাইরে যেতে পারে দাম

প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৬:৫৬
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৬:৫৬

পেঁয়াজ আমদানি বন্ধ, নাগালের বাইরে যেতে পারে দাম

রমজানের বাকি মাত্র কয়েক দিন। এরই মধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে। ফলে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

আজ বুধবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি শেষ হয়েছে। তাই আসন্ন রমজান মাসের জন্য পেঁয়াজ আমদানির সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন আমদানিকারকরা।