• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: গাফিলতি ছিল তদারকি সংস্থার

প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৭:৩৯
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৭:৩৯

সীতাকুণ্ডে বিস্ফোরণ: গাফিলতি ছিল তদারকি সংস্থার

চট্টগ্রামে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় তদারকি সংস্থার গাফিলতি ছিল বলে উল্লেখ করেছে জেলা প্রশাসনের করা তদন্ত কমিটি। প্রতিবেদনে বিস্ফোরণের কারণ হিসেবে উল্লেখ করা হয়, প্ল্যান্টের এয়ার সেপারেশন কলামে সেফটি ভালভ (চাপ নিয়ন্ত্রণ যন্ত্র) অকেজো থাকার বিষয়টি। ভালভ অকেজো থাকায় দাহ্য হাইড্রোকার্বনের মতো গ্যাস এয়ার সেপারেশন কলামে জমা হতে থাকে, একপর্যায়ে এই চাপ স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট গুণ বেশি হয়। পরে কোনো একটি স্পার্ক বা স্ফুলিঙ্গের স্পর্শ থেকে বিস্ফোরণ ঘটে। কারখানায় দক্ষ জনবল না থাকায় বিষয়টি আগে ধরা পড়েনি।