• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ৮:৪১
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ৮:৪১

রাষ্ট্রপতির সঙ্গে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। খবর-বাসস। 

তারা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) উপাচার্য রিয়েল এডমিরাল মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামালউদ্দিন আহমেদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আরএমএসটিইউ) উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার।