• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের নৈশভোজ

প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ১১:৪১
আপডেট: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ১১:৪১

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের নৈশভোজ

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নৈশভোজে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি ও তার সহকর্মীরা।

শনিবার (১৮ মার্চ) রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদের গুলশানের বাসায় এই নৈশভোজ হয়।

এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, রাশান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর একেতেরিনা সেমেনোভা, কাউন্সেলর আন্তন চেরনভেরও উপস্থিত ছিলেন।