• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক-সহকারি নিহত

প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ৬:৩৯
আপডেট: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ৬:৩৯

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক-সহকারি নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এতে সম্মুখ অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকটি সড়ক থেকে উল্টে গেলে ঘটনাস্থলে প্রাণ হারায় চালক ও সহকারি। 

আজ শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার উত্তরপ্রান্তের সীমান্তবর্তী আজিজনগর এলাকায় সড়কের ১২ নম্বর ব্রিজে ভয়াবহ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।