আসন্ন পবিত্র রমজান মাসে ঢাকা শহরে পানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
শনিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনে রমজানে পানি সরবরাহ নিয়ে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

