দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় স্থাপিত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন আজ শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি যুক্ত হয়ে যৌথভাবে তারা এ প্রকল্পের উদ্বোধন করবেন।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পরিচালক (পিডি) টিপু সুলতান বলেন, শনিবার বিকেল পাঁচটা ২০ মিনিটে রিসিপ্ট পাইপলাইন টার্মিনালের প্যান্ডেলে স্থাপিত টিভি পর্দায় উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার ব্যবস্থা করা হয়েছে।

