• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

সাংবাদিক কেন টার্গেট

প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ৮:৫৬
আপডেট: শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ৮:৫৬

সাংবাদিক কেন টার্গেট

এই প্রশ্নটি এখন উঠে আসছে এ-কারণে যে সাংবাদিকরা ঘটমান বর্তমানের চালচিত্র তুলে ধরেন দর্শক-শ্রোতা আর প্রিন্ট মিডিয়ার পাঠকের সামনে। তাতে করে দেশের অধিকাংশ মানুষ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে রাজনীতিকরা কি করছেন, কি বলছেন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কেমন আচরণ করছে, কি অ্যাকশন নিচ্ছে এবং তাদের অঙ্গ-ভাষা (বডি ল্যাঙ্গুয়েজ) প্রত্যক্ষ ও পরখ করতে পারছে।


সুপ্রিম কোর্ট বার সমিটির নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল হাইকোর্ট চত্বরে। সরকারি পক্ষের আইনজীবীরা শাদা আর বিরোধী দলের আইনজীবীরা নীল দল হিসেবে ওই নির্বাচনে অংশ নিয়েছেন। লিখলাম অংশ নিয়েছেন, কিন্তু নির্বাচন তো হয়েছে একতরফাভাবে। বিএনপিপন্থী খ্যাত আইনজীবীদের ঠেলে-ধাক্কিয়ে এবং পুলিশের ব্যাপক লাঠি চার্জের মাধ্যমে বের করে দিয়ে বেলা ২টার পর ভোটের পরিবেশ সুষ্ঠু করতে পেরেছেন।