• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

এবার মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

প্রকাশ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ৬:৪৬
আপডেট: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ৬:৪৬

এবার মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

ফুটবল খেলতে এসে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। আজ রবিবার বিকেল ৫ টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, টঙ্গিবাড়ির সোনারং উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। ফুটবল খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় উৎসুক জনতার চাপে মঞ্চ ভেঙে পড়ে যায়।