দেশ বন্ধু গ্রুপের পক্ষ থেকে ভর্তুকী মূল্যে পন্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে পবিত্র রমজান উপলক্ষে দেশ বন্ধু গ্রুপের উদ্যোগে, ভর্তুকী মূল্যে পন্য বিতরণ (দেশ বন্ধু চিনি ১ কেজি ৯০ টাকা ও চাউল প্রতি কেজি ৪৫ টাকা) কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় টিপু মুনশি বলেন, দেশ বন্ধু গ্রুপ ভর্তুকী মূল্যে পন্য দিচ্ছে এটাকে আমি সাধুবাদ জানাই। দেশ বন্ধু গ্রুপের মতো আরো অনেক শিল্প গোষ্ঠী আছে যারা ভর্তুকী মূল্যে গরীব অসহায় মেহনতি মানুষের নিকট পন্য সরবরাহ করতে পারে। আমি এই কার্যক্রম আরও বৃদ্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি।
পড়ে তিনি মানুষের মাঝে দেশ বন্ধু গ্রুপের পক্ষ থেকে ভর্তুকী মূল্যে পন্য বিতরণ করে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দেশ বন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত মানুষের মাঝে ভর্তুকী মূল্যে পন্য বিতরণ করতে পেরে। আমরা আমাদের এই কর্মসূচি ভবিষ্যতেও চালু রাখবো।’
দেশ বন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ-এর ডিজি শফিকুজ্জামান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, দেশ বন্ধু গ্রুপের সিইও মো. ইদ্রিসুর রহমান প্রমুখ।

