• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

‘মানুষের কল্যাণে যা করা দরকার আ.লীগ সরকার তা করে

প্রকাশ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ৭:১২
আপডেট: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ৭:১২

‘মানুষের কল্যাণে যা করা দরকার আ.লীগ সরকার তা করে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের কল্যাণে যা যা করা দরকার আ.লীগ সরকার তা সব করে। আর বিএনপি করে জ্বালাও-পোড়াও। কোনো মানুষ খাদ্যে কষ্ট পাবেনা, গৃহহীন থাকবে না, শিক্ষাহীন থাকবে না। বাংলাদেশ একটি স্মার্ট জনগোষ্ঠী গড়ে উঠবে এবং দেশ এগিয়ে যাবে।

রবিবার (১৯ মার্চ) বিআইসিসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা প্রধানমন্ত্রী এসব কথা বলেন।  

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন দেশকে জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। এতিমের অর্থ আত্মসাৎকারী কখনও দেশের ক্ষমতায় আসবে না। দেশের জনগণ তাদের কখনও মেনে নেবে না।’