• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঘুমচোখে গাড়ি চালানোর পরিণতি, ৩০ ঘণ্টার বেশি বাস চালিয়ে ক্লান্ত ছিলেন চালক

প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৮:৩৬
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৮:৩৬

ঘুমচোখে গাড়ি চালানোর পরিণতি, ৩০ ঘণ্টার বেশি বাস চালিয়ে ক্লান্ত ছিলেন চালক

সাত মাস আগে ইমাদ পরিবহনে চালক হিসেবে যোগ দেন জাহিদ হাসান (৪০)। ওই পরিবহনের বাসগুলো খুলনা, পিরোজপুর ও সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় চলাচল করে। পরিবহন কোম্পানিটির চালকদের বাস চালাতে হয় অনেকটা বিরামহীনভাবে। জাহিদ হাসানকেও বাস চালাতে হতো ক্লান্ত দেহে, চোখে ঘুম নিয়ে। বিশ্রামের ফুরসত পেতেন না বললেই চলে। আর পরিণতিই যেন দেখা গেল গতকাল রোববার সকালে।

চালক জাহিদ হাসান ইমাদ পরিবহনের বাসটি নিয়ে গতকাল ভোরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে তাঁর বাসটি। এতে তিনিসহ ১৯ যাত্রী নিহত হন। ক্লান্ত দেহে ঘুমচোখে অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে এত প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। জাহিদ হাসানের ছেলেও জানিয়েছেন, টানা বাস চালিয়ে তাঁর বাবা ক্লান্ত ছিলেন।