• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ২:৩৬
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ২:৩৬

দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে তার জায়গায় হাসান মাহমুদকে নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। আজ জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশদের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।