• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‍্যাব মহাপরিচালক পদক পেলেন ৮৫ জন

প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ২:১৬
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ২:১৬

সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‍্যাব মহাপরিচালক পদক পেলেন ৮৫ জন

বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘র‍্যাব মহাপরিচালক পদক’ পেয়েছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের ৮৫ সদস্য।

সোমবার (২০ মার্চ) দুপুরে উত্তরা কুর্মিটোলাস্থ র‍্যাব সদরদপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাদের পদক পরিয়ে দেন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। পদকপ্রাপ্তদের মধ্যে ৩৫ জন বিশেষ সম্মাননা (সাহসিকতা) ও ৫০ জন বিশেষ সম্মাননা (সেবা) পুরস্কার পেয়েছেন।

এর আগে এলিট ফোর্সের ডিজি শহীদ র‍্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পাশাপাশি, এবারের রেইজিং ডে’র অনুষ্ঠানের সোমবারের পর্বে, রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাব ডগ স্কোয়াডের কুকুর চিতাকে পুরস্কৃত করা হয়েছে।