• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

প্রকাশিত হলো প্রতিভাবান কন্ঠশিল্পী মেরীর ‘মনের পিঞ্জিরা’

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ২:৪১
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ২:৪১

প্রকাশিত হলো প্রতিভাবান কন্ঠশিল্পী মেরীর ‘মনের পিঞ্জিরা’

তরুণ প্রজন্মের প্রতিভাবান কন্ঠশিল্পী মেরী’র নতুন গান প্রকাশ পেয়েছে। ‘মনের পিঞ্জিরা’ শিরোনামে গতকাল সন্ধ্যায় (২১ মার্চ) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এই গান।

‘রইলো না রে মনের পাখি, মনের পিঞ্জিরায়’ এমন কথামালায় গানটির গীতিকবিতা সাজিয়েছেন রবিউল ইসলাম জীবন। আর জীবনের কথায় সুর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান। সঙ্গীতায়োজনে ছিলেন এম.এ রহমান।

অনি খানের ভিডিও নির্দেশনায় গানটির ভিডিওতে অংশগ্রহণ করেছেন মেরী নিজেই।

নতুন এই গানটি প্রসঙ্গে মেরী বলেন, ‘‘মনের পিঞ্জিরা’ গানটির কথা খুবই সুন্দর। কথার সাথে মিল রেখে এর সুর, সংগীত ও মিউজিক ভিডিওটি দারুণ হয়েছে। আমি আমার সাধ্যমত গয়কী দেওয়ার চেষ্টা করেছি। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি। আমি আশা করছি আমার অন্য গানগুলোর মতই আমার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।