• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৯:৫৮
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৯:৫৮

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক জানান, বুধবার রাত ৯টা ২ মিনিটের দিকে মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।

তিনি জানান, এ ঘটনায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।