• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

লিভারপুল বিএনপির সভাপতির মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৪:২০
আপডেট: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৪:২০

লিভারপুল বিএনপির সভাপতির মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

লিভারপুল বিএনপির সভাপতি সৈয়দ বেলাল আহমেদ এর মাতার মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে যুক্তরাজ্য বিএনপি ।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “সৈয়দ বেলাল আহমেদ এর মমতাময়ী মাতার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত।”

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।