• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশের মানুষ আর কোনো অপশক্তিকে ক্ষমতায় চায় না: শিক্ষামন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ২:৪০
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ২:৪০

দেশের মানুষ আর কোনো অপশক্তিকে ক্ষমতায় চায় না: শিক্ষামন্ত্রী

দেশের মানুষ নতুন করে আর কোনো অপশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, যারা অতীতে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, স্বাধীনতাবিরোধীদের নিয়ে মা-বোনদের নির্যাতন করেছে, দেশে জ্বালাও-পোড়াও, আগুনসন্ত্রাস করেছে; তাদের থেকে এই দেশবাসীকে মুক্ত রাখতে হবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা থেকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’-এর পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সর্বস্তরের মানুষ।

এদিকে সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে অঙ্গীকার এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয়। এর আগে জেলা সদর ও উপজেলাগুলোতে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।