• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

রোজায় বাড়ছে প্রবাস আয়, দৈনিক এসেছে ৬ কোটি ৬৬ লাখ ডলার!

প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ৯:৪৪
আপডেট: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ৯:৪৪

রোজায় বাড়ছে প্রবাস আয়, দৈনিক এসেছে ৬ কোটি ৬৬ লাখ ডলার!

ঈদ সামনে রেখে সব সময়ই স্বাভাবিক সময়ের তুলনায় রেমিট্যান্স তথা প্রবাস আয় বাড়ে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। রোজার শুরুতেই বেড়েছে রেমিট্যান্সপ্রবাহ। চলতি মার্চ মাসের ২৪ তারিখ পর্যন্ত বৈধ বা ব্যাংকিং চ্যানেলে প্রায় ১৬০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। এই হিসাবে দৈনিক গড়ে এসেছে ছয় কোটি ৬৬ লাখ ডলার।