• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে ছয় ঘণ্টা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৬:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৬:৫৭

আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে ছয় ঘণ্টা

আগামী ৫ এপ্রিল থেকে ঢাকার মেট্রোরেল প্রতিদিন ছয় ঘণ্টা চলাচল করবে। নতুন সময় অনুযায়ী, সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ট্রেন চলবে। এখন শুধু সকালে চার ঘণ্টা মেট্রোরেল চলাচল করছে।

আজ বৃহস্পতিবার ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, আগামীকাল শুক্রবার থেকে আরও দুটি স্টেশন থেকে মেট্রোরেলে ওঠা-নামা করা যাবে। এগুলো হচ্ছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন। এর মাধ্যমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থাকা ৯টি স্টেশনের সব কটি চালু হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে বলে জানান ডিএমটিসিএল এমডি। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলবে। আগামী ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর চেষ্টা চলছে।